`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসিকে টপকে দ্বিতীয় স্থানে বেলিংহ্যাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসিকে টপকে দ্বিতীয় স্থানে বেলিংহ্যাম ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সর্বশেষ প্রকাশিত ফিফা পাওয়ার র‌্যাঙ্কিংয়ে তিনি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন ২৩ বছর বয়সী বেলিংহ্যাম। তার সেই পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে উঠে এসেছে এই ইংলিশ তারকা। বর্তমানে তার অ্যাটাকিং স্কোর ৮.২৫।

অন্যদিকে, আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলেও ম্যাচটিতে গোল পাননি লিওনেল মেসি। ফলে তার অ্যাটাকিং স্কোর ৮.০৭ নিয়ে দ্বিতীয় স্থান থেকে নেমে যেতে হয়েছে তৃতীয় স্থানে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। এমবাপ্পের অ্যাটাকিং স্কোর ৮.৯৭।

এদিকে, ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। দলের প্রধান তারকা আর্লিং হালান্ড গোল করতে না পারায় এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। তার অ্যাটাকিং স্কোর ৭.৫৩।

ফ্রান্সের উইঙ্গার ওসমান দেম্বেলেও দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, নরওয়ের বিপক্ষে গোল করতে না পারায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন তিন ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে গেছেন। তার অ্যাটাকিং স্কোর ৬.৯১।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান

চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান