`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
কক্সবাজারে যুবলীগ নেতা মোনাফ আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার সহযোগী হিসেবে রানাকে আটক করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ব্যানার ও ছবি ব্যবহার করে যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলের পর জেলা পুলিশ তাকে আটকের জন্য তৎপরতা শুরু করে।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, রামু থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার