`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সঞ্চালনা দিয়ে পর্দায় ফিরছেন তাহসান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
সঞ্চালনা দিয়ে পর্দায় ফিরছেন তাহসান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও সঞ্চালক তাহসান খান আবারও পর্দার সামনে আসছেন। অভিনয় থেকে সরে দাঁড়ানোর পর এবং নতুন গান প্রকাশ না করার ঘোষণা দেওয়ার পর তাঁকে আর গান বা অভিনয়ে খুব একটা দেখা যায়নি। তবে এবার তিনি ফিরছেন ভিন্ন ভূমিকায়।


জানা গেছে, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহসান খান। এ আয়োজনকে কেন্দ্র করে তাঁর ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।


প্রতিযোগিতাটির বিচারকের আসনে দেশের সংগীতাঙ্গনের পাঁচজন নন্দিত মুখ থাকছেন। তাঁরা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।


উল্লেখ্য, ইউরোভিশন সং কনটেস্ট বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা, যা ১৯৫৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এর আয়োজন করে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)।


এবারই প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া-তে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিনিধি নির্বাচন করতে আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।


নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শনিবার জুলাই শহীদদের স্মরণে সভা, থাকবেন প্রধানমন্ত্রী

শনিবার জুলাই শহীদদের স্মরণে সভা, থাকবেন প্রধানমন্ত্রী