`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ক্ষতিগ্রস্তদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এক বক্তব্যে তিনি বলেন, বন্যা ও ভারী বৃষ্টির কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, প্রয়োজনে তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “বন্যা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে। তারা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রশাসনের কোনো ভুল সিদ্ধান্তে যদি কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে।”

তিনি আরও জানান, চলতি এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রে যে ভুলের অভিযোগ উঠেছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুল প্রশ্নের জন্য শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল ও অতিরিক্ত কঠিন প্রশ্নের অভিযোগ তুলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং পরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধানের দাবি জানান তারা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর

ফ্রান্স-মরক্কো ম্যাচে থাকছে‘ডাবল’ ভিএআর