`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাট পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।


এর আগে একই অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


নতুন সদস্যদের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কউকের ‘স্বপ্নচূড়া আবাসিক এলাকা’: পাহাড় ও সমুদ্রের মিতালীতে ক

কউকের ‘স্বপ্নচূড়া আবাসিক এলাকা’: পাহাড় ও সমুদ্রের মিতালীতে ক