`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল্প পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পৌঁছেছেন, শুরু মেগাপ্রকল্প পরিদর্শন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় পৌঁছেছেন। রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মাতারবাড়িতে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।


সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, পরিদর্শনের সময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করবেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এমন মেগাপ্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।


মাতারবাড়ির কর্মসূচি শেষে দুপুরের দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।


পরে তিনি ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।


বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তরের কর্মসূচিও রয়েছে।


দিনের শেষভাগে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষে রাতে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।


মহেশখালী সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রধানমন্ত্রীর এ সফর নিয়ে আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং কক্সবাজার-মহেশখালী সরাসরি যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রত্যাশা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট

ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরু ১ আগস্ট