`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শাহজালাল বিমানবন্দরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
শাহজালাল বিমানবন্দরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন।


সোমবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় গাড়ি। ছবি: সংগৃহীত

নিহতরা হলেন বিমানবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।


দুর্ঘটনায় আহত চার বিমানবাহিনী সদস্যকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


আইএসপিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়েছে।


তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর