`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মেসি-রোনালদোকে একই দলে খেলার আমন্ত্রণ তেভেজের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
মেসি-রোনালদোকে একই দলে খেলার আমন্ত্রণ তেভেজের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। নিজের অপূর্ণ বিদায়ী ম্যাচের ইচ্ছা পূরণে আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, এ আয়োজনের বিষয়ে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সম্মতিও পেয়েছেন তেভেজ। তবে মেসি ও রোনালদোকে একই দলে খেলানোর পরিকল্পনা এখনো আমন্ত্রণ ও আয়োজনের পর্যায়ে রয়েছে।


সম্প্রতি আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া সাক্ষাৎকারে তেভেজ জানান, বছরের শেষ দিকে লা বোম্বোনেরায় একটি প্রদর্শনী ম্যাচ খেলতে চান তিনি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। দুই তারকাকেই নিজের দলের হয়ে খেলানোর আগ্রহ প্রকাশ করেছেন তেভেজ।


মেসি-রোনালদোর পাশাপাশি সাবেক সতীর্থদের নিয়ে তারকাখচিত দল গড়ার পরিকল্পনাও রয়েছে তেভেজের। সম্ভাব্য তালিকায় গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ও এডউইন ভ্যান ডার সার, রক্ষণভাগে রিও ফের্দিনান্দ, নেমানিয়া ভিদিচ, জর্জো চিয়েল্লিনি ও লিওনার্দো বোনুচ্চি এবং মাঝমাঠে আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকেলমের নাম রয়েছে। তবে ম্যাচে কারা অংশ নেবেন, তা এখনো নিশ্চিত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পর্যটন দিবসে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন দিনের মেলায় জমজমাট

পর্যটন দিবসে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন দিনের মেলায় জমজমাট