`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সবসময় তৃষ্ণার্ত থাকা যেসব সমস্যার ইঙ্গিত হতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
সবসময় তৃষ্ণার্ত থাকা যেসব সমস্যার ইঙ্গিত হতে পারে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পর্যাপ্ত পানি পান করার পরও অনেকের বারবার তৃষ্ণা পেতে পারে। গরম আবহাওয়া, ব্যায়াম বা লবণাক্ত খাবারের কারণে সাময়িক তৃষ্ণা স্বাভাবিক হলেও দীর্ঘদিন কোনো স্পষ্ট কারণ ছাড়াই অতিরিক্ত তৃষ্ণা অনুভূত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে শরীরের পানিশূন্যতা থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যাও থাকতে পারে।


মুম্বাইয়ের পিডি হিন্দুজা হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারের কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ও ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান ডা. অয়ন কুমার দে বলেন, অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী তৃষ্ণাকে চিকিৎসাবিজ্ঞানে ‘পলিডিপসিয়া’ বলা হয়। এর পেছনে অধিকাংশ সময়ই কোনো নির্দিষ্ট কারণ থাকে।


বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি না খাওয়া, অতিরিক্ত ঘাম, দীর্ঘ সময় বাইরে থাকা কিংবা শুষ্ক পরিবেশে থাকার কারণে শরীরে তরলের ঘাটতি তৈরি হতে পারে। নিয়মিত ব্যায়াম করেন এমন ব্যক্তিরাও শরীর থেকে কতটা তরল বেরিয়ে যাচ্ছে, তা সবসময় বুঝতে পারেন না। এ ছাড়া কিছু ওষুধ, যেমন ডাইউরেটিক্স, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ, অ্যান্টিহিস্টামিন ও কিছু মানসিক রোগের ওষুধ মুখ শুষ্ক করে দিতে বা শরীর থেকে তরল কমিয়ে দিতে পারে। ফলে তৃষ্ণা বেড়ে যেতে পারে।


হরমোনের তারতম্যও অতিরিক্ত তৃষ্ণার একটি কারণ হতে পারে। সার্টিফাইড মেনোপজ কোচ ও মেনোভেডার সহ-প্রতিষ্ঠাতা তামান্না সিংয়ের মতে, বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রার পরিবর্তন শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ফলে পর্যাপ্ত পানি পান করার পরও বারবার তৃষ্ণা অনুভূত হতে পারে।


রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেও অতিরিক্ত তৃষ্ণা দেখা দিতে পারে। রক্তে শর্করা বেড়ে গেলে শরীর প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত শর্করা বের করে দেওয়ার চেষ্টা করে। এতে বেশি তরল বেরিয়ে যাওয়ায় শরীরে পানির চাহিদা বাড়ে এবং বারবার তৃষ্ণা পেতে পারে।


পর্যাপ্ত ঘুমের অভাব ও অতিরিক্ত ঘাম, বিশেষ করে রাতে ঘাম হওয়া, শরীরে পানির ঘাটতি তৈরি করতে পারে। রাতে স্বাভাবিকের তুলনায় বেশি তরল বেরিয়ে গেলে পরদিন সেই ঘাটতি পূরণ করতে তীব্র তৃষ্ণা অনুভূত হতে পারে।


ক্যাফেইন ও অতিরিক্ত লবণযুক্ত খাবারও তৃষ্ণা বাড়াতে পারে। চা, কফি কিংবা লবণাক্ত নাশতা বেশি খাওয়ার পর শরীরে তরলের ভারসাম্যে পরিবর্তন ঘটায় তৃষ্ণা অনুভূত হতে পারে।


কিডনির সমস্যার সঙ্গেও অতিরিক্ত তৃষ্ণার সম্পর্ক থাকতে পারে। ডা. অয়ন কুমার দে জানান, দীর্ঘস্থায়ী কিডনি রোগে প্রস্রাবকে ঘনীভূত করার কিডনির ক্ষমতা কমে যেতে পারে। এ ছাড়া রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়া, সজোগ্রেনস সিনড্রোমের মতো কিছু অটোইমিউন রোগে লালা গ্রন্থি শুকিয়ে যাওয়া এবং নাকের জটিলতা বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণেও মুখ শুকিয়ে তৃষ্ণার অনুভূতি হতে পারে।


তবে গরম আবহাওয়া, ব্যায়াম বা লবণাক্ত খাবার খাওয়ার পর সাময়িক তৃষ্ণা সাধারণত স্বাভাবিক। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই অতিরিক্ত তৃষ্ণা অনুভূত হলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সূত্র: হিন্দুস্তান টাইমস


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে রাতেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে

কক্সবাজারে রাতেই ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে