`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফুল আদর নির্বাচিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
সিসিএনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কো-চেয়ারম্যান আরাফাত সাইফুল আদর নির্বাচিত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অনলাইন সংবাদমাধ্যম কারেন্ট কানেক্ট নিউজ সিসিএন-এর নতুন পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফলে ফয়েজ উদ্দিন চেয়ারম্যান এবং আরাফাত সাইফুল আদর কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- প্রশাসন পরিচালক পদে আবছার উদ্দিন, অর্থ পরিচালক পদে রাজিব দেবদাশ, প্রোগ্রাম পরিচালক পদে সুভাস কান্তি দাশ, ব্যবস্থাপনা পরিচালক পদে আসিফ সাইফুল আবির এবং মার্কেটিং পরিচালক পদে অতনু দাশ জয়।

নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে কারেন্ট কানেক্ট নিউজ-সিসিএন-কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং পাঠক-দর্শকদের জন্য আরও মানসম্মত সংবাদ ও কনটেন্ট নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান

চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান