`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আগস্টজুড়ে একাধিক লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
আগস্টজুড়ে একাধিক লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।


সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জ জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে একাধিক মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে।


সংস্থাটি জানিয়েছে, বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম থাকলেও টানা ভারি বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমি বন্যার ঝুঁকি রয়েছে। উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। এছাড়া দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।


চার সপ্তাহের পূর্বাভাস অনুযায়ী, আগস্টের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হয়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে। তৃতীয় সপ্তাহে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের শেষ সপ্তাহেও দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে।


বিডব্লিউওটি আরও জানিয়েছে, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও বৃষ্টি বিরতির সময় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার কোনো আশঙ্কা নেই।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক