`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।


মঙ্গলবার লোক কল্যাণ মার্গ এলাকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কংগ্রেস নেতারা। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল, প্রিয়াঙ্কা ও অন্য নেতাদের আটক করে সেখান থেকে সরিয়ে নেয়।


আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়েছিলেন। তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।


কংগ্রেসের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি