`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও ফল প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। পরে শিক্ষা বোর্ডগুলো ফল প্রস্তুতের কাজ শেষ করে নতুন তারিখ নির্ধারণ করে।


উল্লেখ্য, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। তবে পরবর্তীতে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ফল প্রকাশ পিছিয়ে যায়।


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করা হয়।


এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন

গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন