`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে। শনিবার (১৫ আগস্ট) দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কার্যক্রম আরও গতিশীল করতে এবং অভিজ্ঞ নেতৃত্বকে সম্পৃক্ত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমানউল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। ডা. ফরহাদ হালিম ডোনারও চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দল ও জনগণের স্বার্থে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।


সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ায় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান। এছাড়া ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যু এবং স্থায়ী কমিটির কয়েকটি পদ কার্যত শূন্য বা নিষ্ক্রিয় থাকায় নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০