`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে হেরে রানার্সআপ বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে হেরে রানার্সআপ বাংলাদেশ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে অনুষ্ঠিত ম্যাচে জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।


আটজনের দল নিয়ে খেলা এই টুর্নামেন্টে ২০ মিনিট করে দুই অর্ধে ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ১৪ মিনিটে মহির গোলে এগিয়ে যায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দুই মিনিট পর প্যানেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। তবে দুই মিনিট পরই মহির গোলে ব্যবধান আবার বাড়ায় প্রতিপক্ষ। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। ফলে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


আজারবাইজানে আয়োজিত এই আসরে ১৮৯টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পরে ই-টায়ারের নকআউট পর্বে টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠে দলটি। টুর্নামেন্টে ছয়টি স্তরে ছয়টি চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের

পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের