`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—চেয়ারম্যানের বক্তব্য ভাইরাল ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।


সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’


তবে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম রফিক মোল্লা। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা হয়েছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


চেয়ারম্যান আরও দাবি করেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি রেখে দিয়েছে। তিনি চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, তবে তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। এলাকাকে শান্ত রাখতে তিনি চেষ্টা করছেন বলেও দাবি করেন।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাঁঠালের বিচি খাওয়া আপনার জন্য কতটা উপকারী

কাঁঠালের বিচি খাওয়া আপনার জন্য কতটা উপকারী