`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্র, তিন পার্বত্য জেলায় বাড়বে বিদ্যুৎ নেটওয়ার্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্র, তিন পার্বত্য জেলায় বাড়বে বিদ্যুৎ নেটওয়ার্ক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় স্বাস্থ্য, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের এসব প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।


স্বাস্থ্য খাতে তিনটি প্রকল্পের পাশাপাশি আর্থিক খাতে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্প রয়েছে।


কৃষি ও পানিসম্পদ খাতে মুন্সিগঞ্জের ছোট কুমার ও ধামাই নদী অববাহিকার বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকা নদীভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে।


এ ছাড়া রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং তিন সিটি করপোরেশন, পাঁচ পৌরসভা ও দুই গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালুর প্রকল্পও রয়েছে।


ভৌত অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং যশোর, সৈয়দপুর ও রাজশাহী বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের প্রকল্প রাখা হয়েছে। এছাড়া র‍্যাবের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও রয়েছে।


শিল্প ও শক্তি খাতের প্রকল্প বাস্তবায়িত হলে পেকুয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের পাশাপাশি তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছা

আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছা