`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুই মাসে এসআরবি-১৫’র অভিযানে প্রায় ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
দুই মাসে এসআরবি-১৫’র অভিযানে প্রায় ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের ৩ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুই মাসে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।


এসআরবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ১২১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৯ লাখ ৮৭ হাজার পিস ইয়াবা, ৩ কেজি ক্রিস্টাল আইস, সাড়ে ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।


এ ছাড়া একটি বিদেশি এসএমজি, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও ৩৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণ ও পাচারের শিকার ৪৬ জনকে উদ্ধার এবং ১৬১ জন আসামিকে আটক করা হয়েছে।


এসআরবি-১৫ জানায়, মাদক, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসব অভিযান অব্যাহত থাকবে।


এসআরবির আইন ও মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক মাদক, অস্ত্র উদ্ধার ও আসামি আটকের তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্র, মাদক ও অপহরণের মতো অপরাধ নির্মূলে এসআরবি-১৫ এর কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীরা যে পর্যায়েরই হোক, তাদের আইনের আওতায় আনতে এসআরবি-১৫ বদ্ধপরিকর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ