`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে চক্রটির ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার দুজন হলেন জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)। বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।


সিআইডি জানায়, গত বছরের ২৪ আগস্ট মেহেদি হক নিয়নকে টেলিগ্রামের মাধ্যমে জ্যালস জুয়েলারি নামের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেওয়া হয়। পরে একটি ফিশিং লিংকের মাধ্যমে তাকে ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়। সেখানে অনলাইনে অর্ডার সম্পন্ন করলে কমিশন দেওয়ার কথা বলা হয়। শুরুতে কমিশন দেওয়ার মাধ্যমে তার আস্থা অর্জন করে চক্রটি।


পরবর্তী সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়। একপর্যায়ে ৯০টি অর্ডার সম্পন্ন করার কথা জানিয়ে প্রতিটি অর্ডারের সঙ্গে ভুক্তভোগীর অ্যাকাউন্টে মুনাফার অঙ্ক দেখানো হয়। টাকা তুলতে গেলে আরও অর্ডার সম্পন্ন ও অতিরিক্ত অর্থ জমা দেওয়ার নানা অজুহাতে দফায় দফায় টাকা নেওয়া হয়।


চক্রটির কথায় বিশ্বাস করে বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাঠাতে থাকেন নিয়ন। এভাবে তার কাছ থেকে মোট ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি পল্টন থানায় মামলা করেন নিয়ন। পরে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রটির সদস্যদের শনাক্ত করে সিআইডি। সর্বশেষ জুলহাস উদ্দিনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রহড়কে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারসহ ৬ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

কক্সবাজারসহ ৬ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা