`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে গুলি করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
কক্সবাজারে গুলি করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার শহরের আলীরজাহাল সিটি কলেজ এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।


শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুবিন কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যাকাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে। র‌্যাব জানিয়েছে, তিনি ইকরাম হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।


র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত ৯টা ৩৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।


মামলা দায়েরের পর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেলক্রসিং এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


এর আগে পুলিশ আবুল মনসুর লুদু নামে আরও একজনকে গ্রেপ্তার করে। মুবিনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ইকরামকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজন গ্রেপ্তার হয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ৩৪ পদে চাকরি

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ৩৪ পদে চাকরি