`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
কক্সবাজারে ২৭ লাখ টাকার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের তিনটি এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।


বুধবার (২৮ অক্টোবর) কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজস্ব ফাঁকি প্রতিরোধে চকরিয়া, কক্সবাজার সদর উপজেলা এবং টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযানে অংশ নেয়।


অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ‘মার্বেল’ ব্র্যান্ডের ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।


কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানিয়েছে, রাজস্ব ফাঁকি শনাক্ত, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের

পেকুয়ায় সড়ক ও খালের পাড়ের গাছ কেটে বিক্রি, পরিবেশ বিপর্যয়ের