`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
কক্সবাজারে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় ও পলাতক আসামি মো. আরিফকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


গত ২৯ আগস্ট রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পাবলিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


র‌্যাব জানায়, গ্রেপ্তার মো. আরিফ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গুইল্যা বাপের পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।


তিনি গত ২১ মে ২০২৬ কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া জাহাঙ্গীর হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।


গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথভাবে বায়েজিদ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


অভিযানে তার কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার না হলেও চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ