`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: আইনমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে: আইনমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারির কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন এবং সরকার এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেবে।


শনিবার সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট এবং আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি জানান, ওই আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি অভিযোগ করেন, কৃষকরা ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করলেও বাজারে এসে ন্যায্য দাম পান না। সিন্ডিকেটের কারণে তাদের অতিরিক্ত তোলা দিতে হয়, যা অন্যায্য এবং কৃষকদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।


আইনমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে দেশের সব হাট ও বাজারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তাকে ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা ছাড়া পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বাজার ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, বিকল্প ব্যবসায়ী তৈরি হয়ে যাবে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, মুখোমুখি ফখরুল-অলি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, মুখোমুখি ফখরুল-অলি