`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে প্রাইভেটকারে লুকানো ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
টেকনাফে প্রাইভেটকারে লুকানো ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে বিশেষভাবে তৈরি গোপন বক্সে লুকিয়ে পাচারের সময় ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি প্রাইভেটকার জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযানে ইয়াবার চালানটি জব্দ করা হয়।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সাদা রঙের করোলা ক্রস প্রাইভেটকারে মাদকের বড় চালান পাচারের তথ্য পেয়ে চেকপোস্টে নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গাড়িটি চেকপোস্টে পৌঁছালে চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিস্তারিত তল্লাশি চালানো হয়।


একপর্যায়ে গাড়িটির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার গোপন বক্সের ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গাড়ির মালিক ইমন হোছাইন (২৮)কে আটক করা হয়।


অভিযানে ইয়াবার পাশাপাশি একটি করোলা ক্রস প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন (একটি অ্যান্ড্রয়েড ও একটি আইফোন) এবং ৭ হাজার ৮০০ টাকা নগদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।


টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে

দেশের ৪ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে