`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার ২০০ শিশুর মাঝে রান্না করা খাবার, বিস্কুট ও কেক বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।


শুক্রবার (২৪ জুলাই) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও খেলাধুলা ব্যাহত হওয়ায় তারা মানসিক চাপ ও নানা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিজিবির মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বন্যাকবলিত শিশুদের জন্য এ খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


বিজিবি জানায়, কর্মসূচির উদ্দেশ্য ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের মাঝে সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি সৃষ্টি করা।


খাদ্যসামগ্রী বিতরণের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। এ সময় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।


অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও শিশুদের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজিবি জানায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালে জনসেবামূলক এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বি

বন্যাকবলিত ২০০ শিশুর পাশে ১১ বিজিবি, খাবার, বিস্কুট ও কেক বি