`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পর্যটকবাহী গাড়িতে ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার এক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
পর্যটকবাহী গাড়িতে ৪০ হাজার ইয়াবা, গ্রেপ্তার এক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী একটি গাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলিফ প্রকাশ আকাশ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার পেঁচারদ্বীপ-হিমছড়ি এলাকায় অভিযানটি চালানো হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, হিমছড়ি বন বিভাগের পশ্চিম পাশে সড়কের ওপর একটি পর্যটকবাহী চান্দের গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


উদ্ধার করা ইয়াবাগুলো চারটি বড় প্যাকেটে রাখা ছিল। প্রতিটি প্যাকেটে পাঁচটি করে বান্ডেল এবং প্রতিটি বান্ডেলে ১০টি নীল রঙের জিপারলক পলি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। প্যাকেটসহ ইয়াবার মোট ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। এ সময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।


গ্রেপ্তার আলিফ কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর বড়ছড়া এলাকার বাসিন্দা।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, এ ঘটনায় জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু: প্রধানম

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু: প্রধানম