`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাইফুল ইসলাম (২৭) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালের পাড়সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তি আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের চেষ্টা করেন।


এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা সাইফুল ইসলামকে আটক করেন। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ডাকঘরের হাজীপাড়া এলাকার সব্বির আহম্মেদের ছেলে।


বিজিবি জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে সার, তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে জন্য নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীদের চিহ্নিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের নিরুৎসাহিত করার কার্যক্রমও চলছে।


তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা ‘পর্যটক এক্সপ্রেস’