`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
উখিয়ায় বিজিবির অভিযানে মালিকবিহীন ১০ হাজার ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, নিয়মিত টহলের সময় উখিয়া ব্যাটালিয়নের পালংখালী সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকার বাবুলের ঘের এলাকায় মিয়ানমার থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।


এ সময় বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে ওই ব্যক্তি তার হাতে থাকা গামছায় মোড়ানো একটি বাক্স রুবেলের ঘেরের কাছে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।


পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গামছায় মোড়ানো বাক্সটি উদ্ধার করে। বাক্সের ভেতরে রাখা বায়ুরোধী প্যাকেট থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পরে বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।


উখিয়া বিজিবির অধিনায়ক জানান, ইয়াবা সরবরাহকারী এবং এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু: প্রধানম

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু: প্রধানম