`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মায়ানমারে পাচারের সময় কক্সবাজারে সিমেন্ট-সারসহ বোট জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
মায়ানমারে পাচারের সময় কক্সবাজারে সিমেন্ট-সারসহ বোট জব্দ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের কুতুবদিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


কোস্ট গার্ড জানায়, রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি দল। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা সিমেন্ট ও ৬০ বস্তা সার উদ্ধার করা হয়।


জব্দ করা সিমেন্ট ও সারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।


কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বোট থেকে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল-রিসোর্টে চাঁদা

কক্সবাজারে পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল-রিসোর্টে চাঁদা