`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
কক্সবাজারে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।


রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়ার হারবাং ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক ওই এলাকার আহমেদের ছেলে। আহতরা হলো ফাতেমা (১১) ও তাসমিন (৩)।


স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান জানান, বাড়ির পাশে তিন শিশু খেলছিল। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর হামলা চালায়। কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।


আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজারে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

কক্সবাজারে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা