`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন জেটি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন।


অভিযানের সময় টেকনাফ বাজার ঘাট থেকে আসা একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।


জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা

রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, যা বলছেন পুষ্টিবিদরা