`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কুতুবদিয়ায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
কুতুবদিয়ায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের কুতুবদিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পরিষদ। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বন্যাকবলিত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার সুইটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।


আলি আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার উদ্দিন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম সালাম কুতুবী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।


এ সময় জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, কুতুবদিয়ার মানুষের যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। উপজেলার পুনর্গঠন ও উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লেবু-পানির এই উপকারিতাগুলো কি জানতেন?

লেবু-পানির এই উপকারিতাগুলো কি জানতেন?