`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর অধীন উনচিপ্রাং বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্তের জসিমের ঘের এলাকায় অভিযান চালায়।


আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করে। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যায়।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।


এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি

৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি