`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

নকল কীটনাশকে চকরিয়ায় সাড়ে ৬ লাখ টাকার ফসল নষ্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
নকল কীটনাশকে চকরিয়ায় সাড়ে ৬ লাখ টাকার ফসল নষ্ট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় কীটনাশক প্রয়োগের পর মুলা ও ধনিয়াপাতা ক্ষেত পুড়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। গত সপ্তাহে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাবলিক স্কুলসংলগ্ন চরে এ ঘটনা ঘটে।


ক্ষতিগ্রস্ত কৃষক মোর্শেদ আলম ও বেলাল উদ্দিনের অভিযোগ, বেতুয়া বাজারের আলতাফ স্টোর থেকে কেনা অরণী ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইপরোজিম’ কীটনাশক জমিতে প্রয়োগের পরপরই গাছ পুড়ে যেতে শুরু করে। একপর্যায়ে মুলা ও ধনিয়াপাতা ক্ষেতের অধিকাংশ ফসল নষ্ট হয়ে যায়।


কৃষক বেলাল উদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যার ক্ষতি কাটিয়ে ঋণ নিয়ে ২০ শতক জমিতে আগাম মুলা ও ধনিয়াপাতা চাষ করেছিলেন। কীটনাশক প্রয়োগের পর পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে বিপাকে পড়েছেন।


কৃষকেরা কীটনাশকটি নকল বলে অভিযোগ করে তদন্ত, পণ্যের মান যাচাই ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, বিষয়টি ডিলার ও কোম্পানির প্রতিনিধিকে জানানোর পরও এক সপ্তাহেও সমাধান হয়নি।


অভিযোগের বিষয়ে অরণী ইন্টারন্যাশনাল লিমিটেডের চকরিয়ার ডিলার আলতাফ হোসেন ও কোম্পানির প্রতিনিধি জানান, খবর পাওয়ার পর তাঁরা ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করেছেন। কীটনাশকের নমুনা পরীক্ষার জন্য কোম্পানির কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর উভয় পক্ষ বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে ব্যাংক

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ দেবে ব্যাংক