`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে জেটি নির্মাণে ২১৫ কোটি টাকা দেবে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
টেকনাফে জেটি নির্মাণে ২১৫ কোটি টাকা দেবে সরকার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফের সাবরংয়ে আরসিসি জেটি ও আনুষঙ্গিক স্থাপনা নির্মাণে ২১৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ, কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ (সাবরং ও জালিয়ার দ্বীপ) অংশে জেটিসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় এ কাজ করা হবে।


প্রকল্পের অধীনে সাবরংয়ে আরসিসি জেটি ও সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তিনটি দরপত্রই কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়। পরে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, ঢাকাকে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।


ট্যাক্স ও ভ্যাটসহ নির্মাণকাজের মোট ব্যয় ধরা হয়েছে ২১৫ কোটি টাকা। এ অর্থ সরকারি অর্থ বা জিওবি থেকে ব্যয় করা হবে।


প্রকল্পটি ২০২৩ সালের ১৪ আগস্ট একনেক সভায় অনুমোদিত হয়। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।


প্রকল্পের আওতায় চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ এবং কক্সবাজারের সোনাদিয়া, টেকনাফের সাবরং ও জালিয়ার দ্বীপ এলাকায় জেটিসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহা

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহা