`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
চকরিয়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা। এ ঘটনায় তাঁর স্বামী মোহাম্মদ মানিককে আটক করেছে পুলিশ। তবে গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে খবর পেয়ে রুমার মরদেহ উদ্ধার করে পুলিশ।


পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুমাকে নির্যাতন করতেন তাঁর স্বামী। মাদক সেবনের পর মানিক তাঁকে মারধর করতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসও হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, রুমা কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে স্বামী তাঁকে দুবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে রাত দুইটার দিকে অ্যাম্বুলেন্সে রওনা হন। পথে লোহাগাড়ার আজিজনগর এলাকায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে বাড়ি ফিরে আসেন স্বামী।


রুমার বাবা বাহাদুর আলমের অভিযোগ, তাঁর মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় মেয়ের স্বামী ও শাশুড়ির বিচার দাবি করেছেন।


তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গৃহবধূ হত্যার শিকার হয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তা

বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তা