`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ কিশোর আটক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে তার মায়ের বিরুদ্ধে এক বিজিবি সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে।


বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল নাফ নদীসংলগ্ন কোনাপাড়া পোস্ট এলাকায় অভিযান চালায়।


বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে একটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় মো. বোরহান উদ্দিন (১৭) নামে এক কিশোরকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। নদীপথে সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।


অভিযানের সময় আটক ব্যক্তিকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার মা চিৎকার শুরু করেন এবং নৌকার বৈঠা দিয়ে এক বিজিবি সদস্যকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তিকে বিওপিতে নেওয়া হয়। পরে তার কাছে থাকা পোটলা তল্লাশি করে একটি খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা এনে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে বিজিবি জানিয়েছে।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা