`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

চকরিয়ায় একই দিনে দশম শ্রেণির দুই স্কুলছাত্রী নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
চকরিয়ায় একই দিনে দশম শ্রেণির দুই স্কুলছাত্রী নিখোঁজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে দশম শ্রেণির দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজ দুই ছাত্রী হলেন—কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতল এলাকার মোহাম্মদ বাহাদুরের মেয়ে তছলিমা আক্তার (১৭) এবং একই এলাকার মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬)। তারা দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


পরিবারের সদস্যরা জানান, স্কুলের উদ্দেশ্যে একসঙ্গে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পাওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


তছলিমা আক্তারের বাবা মোহাম্মদ বাহাদুর বলেন, দুই বান্ধবী একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে দুই ছাত্রীকে দ্রুত ও নিরাপদে ফিরে পাওয়ার প্রত্যাশা জানানো হয়েছে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিখোঁজ দুই ছাত্রীর পরিবার থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছে। তাদের সন্ধানে পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, সুযোগ পেলেন নিকো গঞ্জালেস

চমক রেখে আর্জেন্টিনার একাদশ ঘোষণা, সুযোগ পেলেন নিকো গঞ্জালেস