`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে জাদী পাহাড়ে ছুরিকাঘাতে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং
কক্সবাজারে জাদী পাহাড়ে ছুরিকাঘাতে যুবক নিহত ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যা পাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সাইফুল পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাইফুলের সঙ্গে হামলাকারীদের পূর্বপরিচয় ছিল। রোববার সকাল ১০টার দিকে তারা তাকে ডেকে জাদী পাহাড়ে নিয়ে যায়। সেখানে একসঙ্গে মদ পান করার একপর্যায়ে একজনের সঙ্গে সাইফুলের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।


পরে স্থানীয়রা জাদী পাহাড়ে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশের প্রাথমিক ধারণা, মাদক লেনদেন ও মোটরসাইকেল কেনাবেচা নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরো

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরো