`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নীতিগত অনুমোদন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
মহেশখালীতে চীনা কোম্পানির ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নীতিগত অনুমোদন ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম এলাকায় একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।


মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।


বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে প্রকল্পটির প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


কমিটির সুপারিশ অনুযায়ী, জিটুজি কাঠামোর আওতায় প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


বর্তমানে আমদানি করা এলএনজি রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে। এর মধ্যে একটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জি এবং অন্যটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সামিট।


নতুন টার্মিনাল স্থাপিত হলে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, এলএনজি আমদানি সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে

নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে