`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জিডিপিতে পর্যটনের অবদান দ্বিগুণ করার লক্ষ্য সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
জিডিপিতে পর্যটনের অবদান দ্বিগুণ করার লক্ষ্য সরকারের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বর্তমানে এ খাতের অবদান প্রায় ৩ শতাংশ।


শনিবার (৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ভ্রমণ, পর্যটন, বিমান চলাচল ও আতিথেয়তা খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পর্যটন শিল্পের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট অংশীজনদের এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে নতুন এই ডেভেলপমেন্ট সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আফরোজা খানম বলেন, পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বেসরকারি উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প সংশ্লিষ্টদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।


তিনি আরও বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। তার মতে, দীর্ঘদিন ধরে এ খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, তবে বর্তমান সরকার পর্যটন শিল্পকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতে পরিণত করার লক্ষ্যে কাজ করছে।


অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, উদ্যোক্তা, শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ

সোনাদিয়ার চরে মিলল নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ