`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ববি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন চিত্রনায়িকা ববি ছবির ক্যাপশন: ফেসবুক
ad728

প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।


আদালতে ববির পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।


এর আগে ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।


মামলার অন্য আসামিরা হলেন— বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।


মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ১২ নভেম্বর বিটিএলের পক্ষ থেকে লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অর্ডার দেওয়া হয়। পরে ২০ নভেম্বর গুলশানের বিটিএল কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করা হয়, যার মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।


অভিযোগে বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে টাকা দেওয়া হয়নি। পাওনা টাকা চাইতে গেলে বাদীকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু