`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

দুই বছরের প্রেমের পর বিচ্ছেদের ঘোষণা অনন্যা পাণ্ডের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
দুই বছরের প্রেমের পর বিচ্ছেদের ঘোষণা অনন্যা পাণ্ডের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আমেরিকান মডেল ওয়াকার ব্লেঙ্কোর সঙ্গে দুই বছরের সম্পর্কের পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে তাদের সম্পর্কের ইতি ঘটে।


গত দুই বছরে অনন্যা ও ওয়াকারকে বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা একসঙ্গে ছবি শেয়ার করেছেন। সম্পর্ক চলাকালে ওয়াকার অনন্যাকে জন্মদিনসহ বিভিন্ন উপলক্ষে উপহারও দিয়েছেন বলে জানা গেছে।


বিচ্ছেদের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, একটি সম্পর্কে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে খুঁজে পাওয়া এবং নিজের বিকাশের সুযোগ থাকা।


তিনি বলেন, তিনি এখনো অনেক কিছু শিখছেন এবং জীবনের শুরু থেকে আরও অনেক দূর এগিয়ে যেতে চান। নিজের পরিবর্তন ও ব্যক্তিগত উন্নয়নকে গুরুত্ব দিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান বলেও জানান এই অভিনেত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উখিয়ায় বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ