`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় কোটা থেকে গ্রেপ্তার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় কোটা থেকে গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে–জয়পুর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তদন্তকারীদের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে।


সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুম্বাই পুলিশের তথ্যের ভিত্তিতে রাজস্থানের অ্যান্টি-গ্যাংস্টার টাস্কফোর্স ও কোটা সিটি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, ঘটনার পর অভিযুক্তরা প্রথমে গুজরাটের সুরাটের দিকে পালিয়ে যান। পরে পুনে–জয়পুর এক্সপ্রেসে যাত্রা শুরু করলে কোটা স্টেশনে তাঁদের আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার সোনিপতের ১৭ বছর বয়সী এক কিশোর, ১৮ বছর বয়সী রেহান এবং বিহারের বেগুসরাইয়ের ২২ বছর বয়সী হৃতিক কুমার রয়েছেন। হৃতিক রোশন নামেও পরিচিত এবং মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম এলাকায় র‍্যাপিডো চালক হিসেবে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁদের দুজন সরাসরি গুলি চালানোর ঘটনায় অংশ নেন এবং অপরজন পালিয়ে যেতে সহায়তা করেন।


তদন্তকারীদের ধারণা, হামলার আগে অভিযুক্তরা টাইগার শ্রফের গতিবিধি পর্যবেক্ষণ করেছিলেন। প্রতি রোববার জুহু এলাকার একটি ফুটবল মাঠে যাওয়ার অভ্যাসকে কাজে লাগিয়ে ফেরার পথে তাঁকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করছে পুলিশ।


তদন্তে আরও জানা গেছে, গুলি চালানোর পর হামলাকারীরা ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে পালিয়ে যান। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরসাইকেল ফেলে রেখে ট্রেনে ওঠেন তাঁরা।


রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালকসহ আরও একজন আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে দায় স্বীকার করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। তবে পোস্টটির সত্যতা পুলিশ নিশ্চিত করেনি।


ঘটনার পর রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় টাইগার শ্রফের বাসায় যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি অভিনেতার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দেন। শিন্ডে বলেন, মুম্বাইয়ে অপরাধী চক্রের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১