`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সৌদি আরবে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
সৌদি আরবে কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি নওগাঁ ও নাটোর জেলায়।


রোববার (৯ আগস্ট) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই আকস্মিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।


তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।


মন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে

এনসিপির সমাবেশে হামলা ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা করছে