`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল, জুলাই থেকে কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল, জুলাই থেকে কার্যকর ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামো চলতি বছরের জুলাই থেকে কার্যকর হবে।


সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নবম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।


নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে।


প্রস্তাবিত কাঠামোয় গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে ২০তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।


নবম পে-স্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবিধার আওতায় সরকারি চাকরিজীবীরা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা পাবেন।


এর আগে একই দিন বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন।


গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজ চলছিল। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ