`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ভোলার নদ-নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলে পাড়ায় উৎসবের আমেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ভোলার নদ-নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলে পাড়ায় উৎসবের আমেজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দীর্ঘদিন পর ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, কালাবাদর ও বুড়াগৌরাঙ্গ নদে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলে পাড়ায় ফিরেছে উৎসবের আমেজ। গত শুক্রবার রাত থেকে নদীতে আগের তুলনায় বেশি ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।


শনিবার ভোলার বিভিন্ন মাছঘাট ঘুরে দেখা যায়, ইলিশ সংরক্ষণ, কেনাবেচা ও সরবরাহে জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। জেলেরা বলছেন, দীর্ঘদিনের লোকসান কাটিয়ে এখন তারা ঘুরে দাঁড়ানোর আশা করছেন।


চরফ্যাশন, মনপুরা, হাজিরহাট, রামনেওয়াজসহ বিভিন্ন মাছঘাটেও ইলিশের সরবরাহ বেড়েছে। তবে মাছের প্রাপ্যতা বাড়লেও দাম এখনো তুলনামূলক বেশি। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ প্রায় ২ হাজার ৭০০ টাকা, ৮০০ গ্রামের মাছ ১ হাজার ৪০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রায় ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।


মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন, ইলিশের সরবরাহ এভাবে অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসবে।


ভোলা জেলা মৎস্য বিভাগ চলতি মৌসুমে নদী থেকে ১ লাখ ৮৯ হাজার থেকে ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, নদী ও সাগরে ইলিশের বর্তমান উপস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক