`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2026 ইং
সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে কোনো কর্মচারীর পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের করা তদবিরের বিস্তারিত তথ্য চাকরিসংক্রান্ত নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করতে বলা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়।


চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর সংশ্লিষ্ট বিধিতে নির্ধারিত রয়েছে। সম্প্রতি সরকারি কর্মচারীদের কেউ কেউ চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবিরের জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন।


মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর লঙ্ঘন। একই সঙ্গে এটি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) অনুযায়ী অসদাচরণের শামিল।


কোনো সরকারি কর্মচারী তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে চাকরিসংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তদবিরের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।


তবে চাকরিসংক্রান্ত বিষয়ে কোনো কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এ ধরনের আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।


নিজ নিজ নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্

এসপি মাসুদের কাছে দোযখ-জাহান্নামের সংজ্ঞা জানতে চাইলেন সন্ত্