`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

এসএসসির ফল নিয়ে প্রশ্নে শিক্ষামন্ত্রী বললেন, ‘সুন্দর রেজাল্ট হয়েছে’

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
এসএসসির ফল নিয়ে প্রশ্নে শিক্ষামন্ত্রী বললেন, ‘সুন্দর রেজাল্ট হয়েছে’ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমলেও ফলাফলকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে।’


শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না।’


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার হয়েছে ৬২.২৫ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও আগের বছরের তুলনায় কমেছে।


ফলাফল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, মূল্যায়নের ক্ষেত্রে মান বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং নম্বর প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারে সিরিজ শুরু বাংলাদেশের

জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক হারে সিরিজ শুরু বাংলাদেশের