`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কেটে যাবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট গ্যাস সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে, তবে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে এ সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।


ডা. জাহেদ উর রহমান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কিছু প্রভাব বাংলাদেশেও পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অভিযোগ করতে পারেন। সেখানে সমাধান না হলে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি তুলে ধরতে পারেন।


এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, তার বেশিরভাগই বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। তবে কোনো গ্রাহকের অভিযোগ থাকলে প্রমাণসহ আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার